রোজদিন ডেস্ক :
বেঙ্গালুরুতে এই রাজ্যের পরিযায়ী শ্রমিক দম্পতিকে পুলিশি হেনস্থার অভিযোগে উদবিগ্ন ওই রাজ্যের সরকার। কর্ণাটকের পুলিশ মন্ত্রী এই বিষয়ে রিপোর্ট চেয়েছেন বলে জানা গেছে। বেঙ্গালুরুর পুলিশ কমিশনার সীমান্ত কুমার সিং এই বিষয়ে দ্রুত তদন্ত করে হোয়াইট ফিল্ডের ডি সি পি-কে নির্দেশ দিয়েছেন।
সূত্রের খবর, এই রাজ্যের বাসিন্দা সুন্দরী বিবি একটি আবাসনে পরিচারিকার কাজ করেন। সম্প্রতি তিনি ঘর পরিস্কারের সময় একটি একশ টাকার নোট পেয়ে তা মালিককে ফেরতও দেন। কিন্তু মালিক পরে ভার্থুর থানায় অভিযোগ করেন, তাঁর ফ্ল্যাট থেকে টাকা ও সোনার আঙটি চুরি গেছে। এই নিয়ে পুলিশ ওই পরিচারিকা ও তাঁর স্বামীকে থানায় ডেকে অপমান ও হেনস্থা করে। এক সমাজকর্মীর হস্তক্ষেপে তাঁরা থানা থেকে ফেরেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। দুই রাজ্যের পুলিশ প্রশাসনের কথাও হয়। এই রাজ্যের মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত মামলা ও দায়ের করে।
অন্যদিকে কর্ণাটকের স্বরাষ্ট্র মন্ত্রী জি পরমেশ্বর এই ঘটনায় উদবেগ ব্যক্ত করে পুলিশের কাছে রিপোর্ট চেয়েছেন।
প্রসঙ্গত, এই রাজ্যের বহু মানুষ বেঙ্গালুরুতে পরিযায়ী শ্রমিক, পরিচারিকা ইত্যাদির কাজ করেন। এই দম্পতির বিরুদ্ধে ভূয়া অভিযোগ নিয়ে তাঁরাও ক্ষুব্ধ।

Be the first to comment