তিনদিনে এন্যুমারেশন ফর্ম বিলির সংখ্যা ২ কোটি ছাড়াল

Spread the love

রোজদিন ডেস্ক : মঙ্গলবার ৪ নভেম্বর থেকে এ রাজ্যে শুরু হয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ। এরজন্য কমিশনের দেওয়া এন্যুমারেশন ফর্ম পূরণ বাধ্যাতামূলক। তথ্য বলছে, বৃহস্পতিবার পর্যন্ত তিনদিনে রাজ্য জুড়ে দু’কোটিরও বেশি এনুমারেশন ফর্ম বিলি করে ফেলেছেন বিএলওরা। মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছেন বিএলওরা। ভোটারদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছেন। সেই তথ্য কমিশনের অ্যাপে আপলোড করাও তাঁদের কাজ। কমিশন সূত্রে খবর, বৃহস্পতিবার, এসআইআর-এর তৃতীয় দিনে রাত ৮টা পর্যন্ত রাজ্যে ২.০১ কোটি এন্যুমারেশন ফর্ম বিলি করা হয়েছে। এর পাশাপাশি বৃহস্পতিবার থেকে চালু হয়েছে অনলাইনে ফর্ম পূরণের প্রক্রিয়াও। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন তাঁরা এতে উপকৃত হবেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ওয়েবসাইটে এই ফর্ম পাওয়া যাচ্ছে। এ ছাড়া, কমিশনের নির্দিষ্ট অ্যাপ থেকেও ফর্ম সংগ্রহ করতে পারেন। তার পর অনলাইনেই তা জমা দেওয়ার ব্যবস্থা রয়েছে। মঙ্গলবার, প্রথম দিন থেকেই অনলাইনে ফর্ম পূরণ চালু হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু প্রযুক্তিগত কারণে তা সম্ভব হয়নি। বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিক ভাবে ওই পোর্টাল চালু হয়েছে

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*