রাজ্য সঙ্গীত প্রযোজ্য হবে না দার্জিলিং পাহাড়ে

Spread the love

রোজদিন ডেস্ক
রাজ্য সরকারের নির্দেশ মেনে দার্জিলিং পাহাড়ের বিদ্যালয়গুলিতে রাজ্য সঙ্গীত প্রযোজ্য হবে না। জিটিএ প্রধান অনীত থাপা আজ এক বিবৃতিতে এই কথা জানিয়েছেন। তিনি জানান, জিটিএ একটি স্বতন্ত্র ও স্বায়ত্তশাসিত প্রশাসনিক কাঠামো। রাজ্য সরকারের এই নির্দেশ পাহাড়ের বিদ্যালয়গুলিতে প্রযোজ্য নয়। দার্জিলিং এর নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য আছে। ভাষা ও ধর্মীয় বৈচিত্র‍্যের মধ্যে পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক আছে। প্রতিটি বিদ্যালয়ের নিজস্ব প্রার্থনা সঙ্গীতের স্বতন্ত্র ঐতিহ্য আছে। যা জাতীয় সঙ্গীতের আগে গাওয়া হয়। সেই প্রথা এখনও আছে ও আগামী দিনেও থাকবে বলে অনীত থাপা জানান।
প্রসঙ্গত, গতকাল রাজ্য সরকার এক নির্দেশিকা জারি করে সব বিদ্যালয়ে এই প্রার্থনা সঙ্গীত গাওয়া র কথা জানিয়ে দেয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*