রোজদিন ডেস্ক
রাজ্য সরকারের নির্দেশ মেনে দার্জিলিং পাহাড়ের বিদ্যালয়গুলিতে রাজ্য সঙ্গীত প্রযোজ্য হবে না। জিটিএ প্রধান অনীত থাপা আজ এক বিবৃতিতে এই কথা জানিয়েছেন। তিনি জানান, জিটিএ একটি স্বতন্ত্র ও স্বায়ত্তশাসিত প্রশাসনিক কাঠামো। রাজ্য সরকারের এই নির্দেশ পাহাড়ের বিদ্যালয়গুলিতে প্রযোজ্য নয়। দার্জিলিং এর নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য আছে। ভাষা ও ধর্মীয় বৈচিত্র্যের মধ্যে পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক আছে। প্রতিটি বিদ্যালয়ের নিজস্ব প্রার্থনা সঙ্গীতের স্বতন্ত্র ঐতিহ্য আছে। যা জাতীয় সঙ্গীতের আগে গাওয়া হয়। সেই প্রথা এখনও আছে ও আগামী দিনেও থাকবে বলে অনীত থাপা জানান।
প্রসঙ্গত, গতকাল রাজ্য সরকার এক নির্দেশিকা জারি করে সব বিদ্যালয়ে এই প্রার্থনা সঙ্গীত গাওয়া র কথা জানিয়ে দেয়।

Be the first to comment