রোজদিন ডেস্ক : অন্য রাজ্যে রুজিরোজগার এর জন্য যাওয়া পরিযায়ী শ্রমিক, পড়ুয়াদের নাম যাতে কোন ভাবে বাদ না যায়, এই আর্জিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে চিঠি দিলো পাঁচটি বামপন্থী ছাত্র সংগঠন।
এছাড়া উত্তরবঙ্গের সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের নামও তালিকা থেকে যাতে বাদ না যায় দেখতে বলেছেন।
এস আই আরের কাজে ব্যাপক হারে শিক্ষক শিক্ষিকাদের নিয়োগ করায় বিদ্যালয়গুলিতে পড়াশোনা ব্যাহত হচ্ছে বলেও তাঁরা ক্ষোভ ব্যক্ত করেন।

Be the first to comment