ছেলে ববি দেওলের সঙ্গে বাড়ির পথে অনেকটা সুস্থ ধর্মেন্দ্র

Spread the love

রোজদিন ডেস্ক : তিনি এখন অনেকটাই সুস্থ। তাই হাসপাতাল থেকে আপাতত ছুটি। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের কেবিন ছেড়ে বুধবার সকালে বাড়ি গেলেন প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র। অ্যাম্বল্যান্সে করে তাঁর হাসপাতাল ছাড়ার ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে অন্য একটি গাড়িতে দেখা গিয়েছে ছোট ছেলে ববি দেওলকে। তাঁর বাড়ি ফেরার খবরে কিছুটা স্বস্তি ফিরেছে অনুরাগীদের।মনে। ডিসেম্বরের ৮ তারিখ ৯০ পূর্ণ হবে তাঁর। সাতদিন ধরে হাসপাতালে যমে-মানুষে টানাটানির পর বর্ষীয়ান অভিনেতা এখন অনেকটাই সুস্থ। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, অভিনেতার বাকি চিকিৎসা বাড়ি থেকেই হবে। পরে ধর্মেন্দ্রের পরিবারের তরফেও একই বিবৃতি দেওয়া হয়। শ্বাসকষ্ট নিয়ে এক সপ্তাহ আগে হাসপাতালে ভর্তি হন ধর্মেন্দ্র। ছিল বয়সজনিত অন্যান্য অসুস্থতাও। সোমবার সকালে তাঁকে নিয়ে নানা ভুয়ো খবর ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি হাসপাতালে আসেন বলিউডের তাবড় তারকারা। ওই দিনই গভীর রাতে তাঁর সঙ্গে দেখা করে যান সলমন, শাহরুখরা। যদিও তখনও হেমা মালিনীর তরফ থেকে জানানো হয়, ধর্মেন্দ্র স্থিতিশীল। নতুন করে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়নি। পরে মঙ্গলবার সকালে তাঁর মৃত্যুর খবর রটে যায়। কিছুক্ষণের মধ্যে মেয়ে এষা ও হেমামালিনীর তরফে তা ভুয়ো বলে জানান হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*