দশে দশ

Spread the love
  1. কিংবদন্তি সঙ্গীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়ের জন্মদিবসে অন্তরের শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  2. স্বাস্থ্য ভবন থেকে উদ্বোধন হয়ে গেল ১১০টি ‘ভ্রাম্যমাণ স্বাস্থ্যকেন্দ্র’ বা মোবাইল ইউনিটের। এক একটি মোবাইল ইউনিটের দাম ৪০ লক্ষ টাকা। এতেই করা সম্ভব ৩৫ রকমের পরীক্ষা। ইউএসজি, প্রসূতি মহিলা এবং তাঁর বাচ্চার পরীক্ষা থেকে শুরু করে এলএফটির মতো পরীক্ষা, চোখের পরীক্ষা, ইএনটি-র পরীক্ষাও এই ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্সেই করা সম্ভব। পাওয়া যাবে আরও নানাবিধ চিকিৎসা পরিষেবা।
  3. দিল্লি বিস্ফোরণের প্রতিটি কালপ্রিটকে খুঁজে বের করতে হবে, উচ্চপর্যায়ের বৈঠকে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

  4. ফরিদাবাদ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরকের হদিশ মিলল। সেক্টর ৫৬ থেকে এই বিস্ফোরক উদ্ধার।
  5. ‘দ্য ভুটানিজ’ নামে একটি সংবাদপত্রের সম্পাদক তেনজিং লামসাং এক্স হ্যান্ডলে লিখেছেন, “দিল্লিতে বিস্ফোরণের পর প্রধানমন্ত্রী মোদী ভুটান আসতে পারবেন কি না, তা নিয়ে আমরা দোটানায় ছিলাম। কিন্তু, সকলকে অভিভূত করে তিনি এলেন।”
  6. বিহারে বুথ ফেরত সমীক্ষায় এনডিএ-আবার ক্ষমতায় বসার সম্ভাবনা।
  7. আট দিনে রাজ্যের ৬ কোটি ৫৬ লক্ষের বেশি ভোটারের কাছে এন্যুমারেশন ফর্ম পৌঁছে দিলেন বুথ লেভেল অফিসাররা।
  8. নির্বাচন কমিশন নতুন নির্দেশিকাতে উল্লেখ করেছেন যদি কোনও বুথে BLA নিয়োগ করার ক্ষেত্রে কোনও সমস্যা হয় তবে ওই বিধানসভা কেন্দ্রের অন্য যে কোনও বুথের ভোটার অন্য কোনও বুথেও BLA হতে পারবেন।
  9. ছেলে ববি দেওলের সঙ্গে বাড়ির পথে অনেকটা সুস্থ ধর্মেন্দ্র

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*