রোজদিন ডেস্ক : আজ বুধবার, ১২ নভেম্বর প্রখ্যাত সঙ্গীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়ের জন্মদিন। এই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় তাঁকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে তিনি লেখেন—
“কিংবদন্তি সঙ্গীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়ের জন্মদিবসে জানাই অন্তরের শ্রদ্ধা।
তাঁর কালজয়ী রবীন্দ্রসঙ্গীত ও আধুনিক গান বাংলা সঙ্গীতের অমূল্য সম্পদ। মহালয়ার ভোরে তাঁর কন্ঠের ‘জাগো দুর্গা’ বাংলার চিরজনীন আবেগ।”
মুখ্যমন্ত্রী ছাড়াও দ্বিজেন মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানান সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

Be the first to comment