রোজদিন ডেস্ক :
সারা দেশে সব থেকে বেশি সিল্ক প্রস্তুতকারক রাজ্য কর্ণাটকের মহীশুরে দেশের প্রথম সিল্ক মিউজিয়াম হচ্ছে।সেখানে সারা দেশের সিল্ক তৈরির ইতিহাস, এর পটভূমি, কিভাবে সিল্ক তৈরি হয় সব কিছু থাকবে।
কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে জম্মু কাশ্মীরে সিল্ক পর্যটন শুরু করেছে, অসমের তোপাতালিতে আরেকটি সিল্ক সার্কিট তৈরির কাজ ও চলছে। ভারতের ঐতিহ্য ময় সিল্কের প্রসার ও জনপ্রিয়তার লক্ষ্যে এই সব উদ্যোগ নিচ্ছে কেন্দ্র ও রাজ্য সরকার। কর্ণাটকের মহীশুরের এই সিল্ক মিউজিয়ামে মূলত সিল্কের উৎপত্তি-সহ ইতিহাস তুলে ধরা হবে বলে কেন্দ্রীয় রেশম পর্ষদের অধিকর্তা মন্থিরা মূর্তি জানিয়েছেন। ১২০ একর জমিতে এই মিউজিয়াম গড়ে তোলা হবে। এটি তৈরির বিষয়ে রেশম পর্ষদের আধিকারিকরা ইতিমধ্যে চিন ও ইতালির এই ধরনের মিউজিয়াম নিয়ে সমীক্ষা ও করেছেন। চিনে ২হাজার বছরের সিল্কের ইতিহাস আছে।
দেশের বিভিন্ন সিল্ক উৎপাদনকারী রাজ্যগুলি থেকে ও প্রস্তাবিত মিউজিয়ামের জন্য রসদ সংগ্রহ করা হচ্ছে বলে জানা যায়।
আগামী আর্থিক বছর থেকে এটি তৈরির কাজ শুরু হবে। দু-বছরের মধ্যে তা শেষ করা যাবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষর আশা।
উল্লেখ্য, এই রাজ্যের মুর্শিদাবাদের সিল্কও সারা দেশে বিখ্যাত।

Be the first to comment