বাংলাদেশে জাতীয় নির্বাচনের দিনই জুলাই সনদের ওপর গণভোট, ঘোষণা মহম্মদ ইউনুসের

Spread the love

রোজদিন ডেস্ক :
বাংলাদেশে জাতীয় নির্বাচনের দিনই জুলাই সনদের ওপর গণভোট নেওয়া হবে বলে অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস আজ ঘোষণা করেন। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের দিন ঘোষণা নিয়ে উত্তাল ঢাকায় আজ জাতির উদ্দেশ্যে ভাষণে এই কথা জানান তিনি।
উল্লেখ্য, এই গণভোটের দিনক্ষণ নিয়ে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক দলগুলির মতানৈক্য চরমে ওঠে। এনসিপি চলতি মাসে গণভোটের দাবি করেছিল। আজ মহম্মদ ইউনুস পরিস্কার জানিয়ে দেন, জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটও নেওয়া হবে। চারটি বিষয়ের ওপর একটি প্রশ্নে এই ভোট হবে। এর ফলে নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে বলে তিনি জানান।
আজ উপদেষ্টামন্ডলীর বৈঠকে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ ২০২৫ অনুমোদিত হয়।।এটি প্রয়োজনীয় স্বাক্ষরের পর গেজেট বিজ্ঞপ্তি পর্যায়ে পৌঁছেছে বলেও জানান তিনি।
মহম্মদ ইউনুস আরও জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদের নির্বাচনের দিন গণভোট নিয়েও প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে। যে চারটি প্রশ্নে সাধারণ মানুষ ভোট দেবেন, আজ তাও পড়ে শোনান তিনি। জানান, গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। সেই প্রতিনিধিরা একই সঙ্গে জাতীয় সংসদের সদস্য হিসাবে দায়িত্ব পালন করবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*