জন্মদিনে জুবিন স্মরণে মুখ্যমন্ত্রী

Spread the love

প্রতিবেদন : আজ ১৮ নভেম্বর, মঙ্গলবার, সদ্য প্রয়াত প্রখ্যাত সঙ্গীতশিল্পী জুবিন গর্গের জন্মদিন। জন্মদিনে গায়ককে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে তিনি লিখলেন—
‘অনন্য প্রতিভাবান এই সঙ্গীত শিল্পীকে তাঁর জন্মদিনে স্মরণ করছি আমরা। তাঁর সঙ্গীত সমস্ত ভৌগলিক সীমা অতিক্রম করে ছড়িয়ে পড়েছিল।’
এছাড়াও এদিন ছিল দেশের স্বাধীনতা সংগ্রামের বীর শহিদ বিপ্লবী বটুকেশ্বর দত্তের জন্মদিন। এই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় তাঁকে শ্রদ্ধা জানান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*