রোজদিন ডেস্ক :
বিশ্বব্যাপী শেখ হাসিনার মৃত্যুদন্ডর ঘোষণা নিয়ে তোলপাড়ের মধ্যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস জানালেন, কেউ আইনের উর্ধ্বে নয়। তাঁর মতে, দীর্ঘদিন ধরে দেশে গণতন্ত্রের নিপীড়ন চলেছিল। এই রায় মৌলিক নীতিকে নিশ্চিত করেছে। ট্রাইবুনালের এই রায়ে গত বছরের আন্দোলনে ক্ষতি গ্রস্ত মানুষ ও তাঁদের পরিবার ন্যায় বিচার পেয়েছে বলে তিনি মনে করেন।
প্রসঙ্গত, গতকাল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীকে মৃত্যু দন্ডের রায় সারা বিশ্বে তোলপাড় উঠেছে। হাসিনা নিজে এই রায় কে পক্ষপাত দুষ্ট, রাজনৈতিক, অসত্য বলে কড়া মন্তব্য করেছেন। তাঁর দল আওয়ামী লিগ এর তীব্র নিন্দা করে বিরোধিতায় সোচ্চার হয়েছে।
এর ওপর ইউনুসের এই বক্তব্যে তাঁরা আরও ক্ষুব্ধ।
বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ওই দেশে প্রত্যর্পণের দাবি জানালেও ভারত সরকার নিজেদের অবস্থান থেকে সরবে না বলে ইঙ্গিত মিলেছে।
ভারতের প্রাক্তন কূটনীতিক বীণা সিক্রি জানিয়েছেন, বাংলাদেশ ফের মেরুকরণের রাজনীতির দিকে যাচ্ছে। পড়শি দেশের বর্তমান পরিস্থিতি এর সুরক্ষা, স্থিতিশীলতার জন্য শুভ লক্ষ্মণ নয়। ২০০৩ থেকে ২০০৬ সাল অবধি বাংলাদেশে কূটনীতিকের গুরুদায়িত্ব সামলেছেন তিনি। তিনিও ওই দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। একে ক্যাঙারু আদালত আখ্যা দেন। হাসিনার বিরুদ্ধে এই রায়কে বেআইনি বলে মন্তব্য করেন।
গতকালই ভারতের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে পড়শি এই দেশের সঙ্গে সুসম্পর্ক রাখার বার্তা দিয়েছে। ওই দেশের পরিস্থিতির ওপর কেন্দ্র নজর রাখছে বলে জানা যায়।
বাংলাদেশ সীমান্তে নজরদারি ও টহলদারিও আরও কঠোর করা হয়েছে।

Be the first to comment