রোজদিন ডেস্ক : রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে ১৩,৪২১টি শূন্যপদে এবার শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই বছরই প্রায় ৫০ হাজার শিক্ষক-শিক্ষিকা নিয়োগ হতে চলেছে রাজ্য জুড়ে। আগামীকাল অর্থ্যাৎ বুধবার থেকেই প্রাথমিকে নিয়োগের জন্য আবেদন করা যাবে। বুধবার থেকে ১৩,৪২১ শূন্যপদে আবেদন নেওয়া শুরু করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। জেলায় জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য প্রক্রিয়া চলবে। পর্ষদ সভাপতি গৌতম পাল আগেই জানিয়েছিলেন, রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে ১৩,৪২১টি শূন্য পদ রয়েছে। সেইগুলি পূরণ করার জন্যই শুরু হচ্ছে নিয়োগ। স্কুলে স্কুলে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য দ্রুত নিয়োগ-প্রক্রিয়া শুরু করা হবে। পর্ষদের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার অনলাইন পোর্টালের মাধ্যমে টেট-উত্তীর্ণযোগ্য প্রার্থীদের কাছ থেকে সরকার অনুমোদিত, সরকার পৃষ্ঠপোষকতা-প্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় এবং জুনিয়র বেসিক বিদ্যালয়গুলিতে সহকারী শিক্ষক নিয়োগের জন্য আবেদন গ্রহণ করবে। পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগ কর্তৃক অনুমোদিত প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য ১৩,৪২১টি শূন্যপদের জন্য এই প্রক্রিয়া পরিচালিত হবে।রাজ্যের শিক্ষা ব্যবস্থার পরিকাঠামোকে আরও মজবুত করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Be the first to comment