রোজদিন ডেস্ক :
পৃথিবীর একাধিক দেশে যুদ্ধ থামলেও রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামার কোন সম্ভাবনা দূর অস্ত!! এমনই মনে করেন ওয়াকেবহাল মহল। বেশ কয়েক বছর ধরে চলা এই যুদ্ধে ইউক্রেন কার্যত বিধ্বস্ত। এবার ইউক্রেনকে শক্তি যোগাতে ১০০ টি রাফাল এফ ৪ যুদ্ধবিমান ও উন্নত আকাশ প্রতিরক্ষা সহায়তা দিচ্ছে ফ্রান্স। এই বিষয়ে ফরাসি রাষ্ট্র পতি ইমানুয়েল ম্যাক্রন ও ইউক্রেনের রাষ্ট্র পতি ভ্লাদিমির জেলেনস্কির চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে। একে ঐতিহাসিক বলে স্বাগত জানিয়েছেন জেলেনস্কি।
সূত্রের খবর, ২০৩৫ সালের মধ্যে এই যুদ্ধ বিমানগুলি সরবরাহের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা।
এই নিয়ে আর্থিক বিষয়গুলি এখনও চূড়ান্ত হয়নি। ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে অর্থ পাওয়ার চেষ্টা করবে ফ্রান্স।
আগামী বছর থেকে শুরু হয়ে এই চুক্তি দশ বছর অবধি চলবে। উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশের সমালোচনা সত্বেও ইউক্রেনের ওপর লাগাতার আক্রমণ চালাচ্ছে রাশিয়া। পালটা জবাব দিচ্ছে ইউক্রেনও। রাশিয়ার আক্রমণে দেশটির অবস্থা গুরুতর। বহু গুরুত্বপূর্ণ ভবন, সংস্থা, কেন্দ্র ইত্যাদি ধ্বংস হয়ে গেছে। বহু মানুষ প্রাণ হারিয়েছেন, তবু এই যুদ্ধ কবে থামবে কেউ জানে না।

Be the first to comment