এই প্রথম জিন থেরাপিতে সুস্থ বিরল রোগে আক্রান্ত শিশু, চিকিৎসায় নয়া দিগন্ত

Spread the love

রোজদিন ডেস্ক : 
তার বয়েস মাত্র তিন বছর। বিরল হান্টার সিনড্রোমে আক্রান্ত ছোট্ট এই শিশু অলিভার চু-কে জিন থেরাপির সাহায্যে সুস্থ করে তুলছেন ইউ কে-র চিকিৎসকরা! যা নিয়ে যুগপৎ খুশি ও বিস্মিত তাঁরা নিজেরাই। দীর্ঘদিন ধরে চিকিৎসকদের গবেষণার যুগান্তকারী এই ফসলের প্রথম সফল গ্রহীতা এই শিশু। সূত্রের খবর, চিকিৎসা শুরুর এক বছর পর এখন অলিভার চু প্রায় স্বাভাবিকভাবে বেড়ে উঠছে যা নিয়ে বিস্মিত চিকিৎসক মহলও।
বিরল জিনঘটিত এই হান্টার সিনড্রোমে আক্রান্তদের মস্তিষ্ক ও শরীর ধীরে ধীরে অকেজো হতে থাকে। সাধারণত এই রোগীরা ২০ বছরের বেশি বাঁচে না।

বহু বছর ধরে চিকিৎসা বিজ্ঞানীরা এই বিরল জিন ঘটিত রোগের ওষুধ, প্রতিষেধক, থেরাপি ইত্যাদি আবিস্কারের আপ্রাণ চেষ্টা করছেন। ইউ কে-র ম্যানচেস্টারের রয়াল চিল্ড্রেন হাসপাতালের চিকিৎসকরা সারা পৃথিবীতে এই প্রথম জিন থেরাপি ব্যবহারের জন্য পাঁচটি শিশুকে অন্তর্ভুক্ত করেন। কালিফোর্নিয়ার অলিভার চু-র ওপর প্রথম তা প্রয়োগ করা হয়। এই বিরল চিকিৎসার ট্রায়ালের নেতৃত্বে থাকা সাইমন জোন্স এই ঘটনায় অভিভূত, ২০ বছর ধরে তিনি এমন বিরল রোগে আক্রান্ত এক শিশুর সার্বিক অগ্রগতি দেখার অপেক্ষা করছিলেন বলে জানান। ছোট্ট অলিভারের এই উন্নতিতে আনন্দিত, উচ্ছ্বসিত তিনি ও অন্যান্যরা। অলিভার-কে পর্যবেক্ষণ করে আরও গবেষণা চালাবেন তাঁরা।
এতে খুশি অলিভারের পরিবারও, তার শারীরিক ও মানসিক পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হচ্ছে বলে তাঁরা মনে করেন। স্টেম সেল এর মাধ্যমে এই চিকিৎসা হয় বলে জানা গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*