দশে দশ

Spread the love
  1. হোয়াইট হাউসের সামনে বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে গুরুতর জখম দু’জন ন্যাশনাল গার্ড। বৃহস্পতিবার ভোর রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওয়াশিংটনে।
  2. পাঞ্জাবে গ্রেপ্তার কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের হ্যান্ডলার গোল্ডি ধিলোঁ গ্যাংয়ের চার শুটার। মোহালির ডেরাবাসসি এলাকা বুধবার সন্ধ্যায় পুলিশের সঙ্গে ওই চার শুটারের এনকাউন্টার হয়। তাতেই ধরা পড়ে তারা।
  3. সংবিধান দিবসেই, প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে উন্মোচন করা হয়েছে বাবাসাহেব আম্বেদকরের একটি আবক্ষ মূর্তি। ভারতীয় সংবিধানের ৭৫ বছর পূর্তিতে এই মূর্তি স্থাপন করা ‘অত্যন্ত গর্বের বিষয়’ বলে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  4. সল্টলেকের স্বর্ণ–ব্যবসায়ী স্বপন কামিল্যা (৪৮)–কে অপহরণ ও খুনের মামলায় উত্তরবঙ্গের রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে বারাসতে উত্তর চব্বিশ পরগনা জেলা আদালতে পুলিশের রিপোর্ট জমার দিনই তাঁর আগাম জামিন মঞ্জুর করলেন জেলা জজ শান্তনু ঝা।
  5. অল্পের জন্য রক্ষা পেল অমৃতসর থেকে বিহারের সহরসাগামী গরিব রথ এক্সপ্রেস ট্রেন। রেলওয়ে ওভারব্রিজের রেলিং ভেঙে প্লাইউড বোঝাই ট্রাক পড়ল ২৫ ফুট নীচের রেললাইনে।
  6. কর্নালে বিজেপির নতুন পার্টি অফিস হচ্ছে। রাস্তা চওড়া করার জন্য ৪০টি গাছ কেটে ফেলেছে হরিয়ানা সরকার। সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন প্রাক্তন সেনা জওয়ান। সেই মামলার শুনানিতেই হরিয়ানা সরকার এবং নগরোন্নয়ন সংস্থাকে তীব্র ভর্ৎসনা করলেন বিচারপতিরা।
  7. বৃহস্পতিবার ভোরে কুলতলি ব্লকের মৈপীঠ-বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের কিশোরী মোহনপুর এলাকায় বাঘের পায়ের ছাপ। আতঙ্ক এলাকায়। খবর দেওয়া হয়েছে বনদপ্তরে।
  8. ভোরবেলা ঘুম ভাঙতেই বাড়ির উঠোনে দাঁড়িয়ে রেডিও কলার পরা এক দাঁতাল হাতি। তা দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ল নাগরাকাটা ব্লকের লোকসান ভুট্টাবাড়ি বস্তি এলাকায়।
  9. বুধবার রাত ১১টা নাগাদ কসবার প্রান্তিক পল্লিতে অভিজিৎ নাইয়া (১৮) নামে এক যুবককে লক্ষ্য করে চালানো হয় গুলি। তাঁর বাঁ হাতের তালুতে গুলি লেগেছে।
  10. বৃহস্পতিবারও ১৬ ডিগ্রির ঘরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। এ দিন সকালে তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি কম।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*