হংকং-এ বহুতলে বিধ্বংসী আগুনে নিহতর সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪৪, নিখোঁজ প্রায় ৩০৯

Spread the love

রোজদিন ডেস্ক : হংকং-এর তা পো এলাকায় বহুতলে বিধ্বংসী আগুনের ঘটনায় নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। এ পর্যন্ত নিহতের সংখ্যা ৪৪ জন। নিখোঁজ প্রায় ৩০০ জন। গতকাল দুপুরে ওয়াং ফুক কোর্ট নামের এই আবাসিক কমপ্লেক্সে আগুন লাগে। দমকল কর্মীদের আপ্রাণ চেষ্টাতেও ক্রমেই তা ছড়িয়ে পড়ে। একজন দমকল কর্মীও প্রাণ হারিয়েছেন। কিভাবে এই আগুন লাগলো তা এখন ও জানা যায়নি। এখানে নতুন ব্লকও নির্মিত হচ্ছে। এর জন্য ভবনগুলির বাইরে বাঁশ ও নেট দিয়ে ঘেরা থাকায় আগুন দ্রুত ছড়ায় বলে অনুমান করা হচ্ছে। আহত হয়েছেন ১৫ জন। এই বিধ্বংসী আগুনের ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা, চাঞ্চল্য দেখা দিয়েছে বলে জানা যায়।
নিখোঁজদের জন্য আত্মীয় পরিজনরা উদ্বেগ আতঙ্কে আছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*