রোজদিন ডেস্ক : দিল্লির কাছে গুরগাঁও-তে দেশের প্রথম টেসলা কেন্দ্র আজ চালু হল। এর আগে দিল্লি, মুম্বাইয়ে টেসলার এক্সপেরিয়েন্স কেব্দ্র চালু হয়েছে। আজ গুরগাঁওতে যে টেসলা কেন্দ্র চালু হল, সেখানে এক ছাদের তলায় সেলস, সার্ভিস, লজিস্টিক, চার্জিং-সহ সব বিষয়ে সুবিধা মিলবে। এর মাধ্যমে টেসলার গাড়ি বিক্রি-সহ তা কেনার পরের পরিষেবাও মিলবে৷ টেস্ট ড্রাইভের সুবিধাও পাওয়া যাবে। উত্তর ভারতের ক্রেতা ও ব্যবহারকারীদের কথা ভেবে গুরগাঁও-তে এই কেন্দ্র চালু হল বলে সংস্থার দাবি।

Be the first to comment