রোজদিন ডেস্ক : বিহার নির্বাচনে বলীয়ান বিজেপির পাখির চোখ এবার বাংলা। আগামী বছর বিধানসভা নির্বাচনে এই রাজ্যে তাঁরাই ক্ষমতায় আসবেন বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ নেতাদের উদ্দেশ্যে জানিয়েছেন। দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার বাসভবনে আয়োজিত এক নৈশভোজে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ-সহ বিশিষ্ট নেতারা উপস্থিত ছিলেন। সূত্রের খবর, সেখানে অমিত শাহ জানান, বাংলায় তাঁদের ভিত্তি প্রস্তর স্থাপিত হয়েছে। এবার ইমারত হবে। এই প্রসঙ্গে তিনি এই রাজ্যের পূর্বতন শাসক কংগ্রেস, বামফ্রন্ট বিধানসভায় শুন্য হয়ে যাওয়ার উল্লেখ করেন। অন্যদিকে বিজেপির আসন বৃদ্ধির কথা বলেন। বিহার বিধানসভা নির্বাচনে বিপুল জয় এলেও দলীয় নেতা কর্মীদের আত্মতুষ্টিতে না ভুগতে পরামর্শ দেন। বাংলায় জয়ী হতে গেলে তাঁদের কঠোর পরিশ্রম করার কথা বলেন।
সদ্য বিজয়ী বিহারের নেতাদের ও তিনি স্পষ্ট জানিয়ে দেন, নিজেদের কারণে তাঁরা জয়ী হয়েছেন এমন কথা যেন তাঁরা না ভাবেন।
এর পাশে বাংলা জয়ের লক্ষ্যে তাঁদের যে কোন জায়গায় যেতে হবে বলেও অমিত শাহ জানিয়ে দিয়েছেন।

Be the first to comment