রোজদিন ডেস্ক: তাঁদের বিরুদ্ধে বিদেশি শক্তির মদত,দেশদ্রোহী তকমা দেওয়া নিয়ে প্রধানমন্ত্রী কে আগেই খোলামেলা বিতর্কে আহবান জানিয়েছেন রাহুল গান্ধী। যার জবাবে বৃহস্পতিবার কারনালে তাঁকে তীব্র আক্রমণ শানান স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।
শুক্রবার রাহুল গান্ধী অমিত শাহর উদ্দেশ্যে বার্তা দেন, তিনি ভয় না পেয়ে যেন মোদিজিকে তাঁর সঙ্গে খোলামেলা বিতর্কে, আলোচনায় অংশ নিতে রাজী করান। অমিত শাহের আক্রমণের পালটা আক্রমণ না শানিয়ে যেভাবে তিনি আবার ও মোদিজির সঙ্গে সর্ব সমক্ষে কথা বলতে চাইছেন, এতে কিছু টা হলেও বিজেপি ব্যাক ফুটে, এমন ই মনে করেন অভিজ্ঞ মহল।
প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী সহ বিজেপি র শীর্ষ নেতারা যে ভাষা, ভঙ্গিতে রাহুল গান্ধী, কংগ্রেস ও তার অনুগামীদের আক্রমণ করছেন, রাহুল গান্ধী দৃঢ় তার সঙ্গে সোজাসুজি ই তার জবাব দিতে চান। তিনি এইদিন অমিত শাহর দুটি ভিডিও পোস্ট করেন। যেখানে এস আই আর নিয়ে বিরোধী নেতার উদ্দেশ্যে তাঁর বক্তব্য পরস্পর বিরোধী।
রাহুল গান্ধী অমিত শাহ কে কার্যত চ্যালেঞ্জের সুরে বলেন,কোন বিভ্রান্তি না করে, ভয় না পেয়ে তিনি যেন মোদিজি কে তাঁর সঙ্গে আলোচনায় বসতে রাজী করান। তবেই সব পরিস্কার হয়ে যাবে।
বিজেপি কিভাবে এর জবাব দেয় সেদিকে তাকিয়ে সব মহল।
সনাজ মাধ্যমে আর এক পৃথক বার্তায় রাহুল গান্ধী আধার কার্ড এর বদলে শুধু ভোটার কার্ডে সরকারি সুযোগ দেওয়া র তীব্র সমালোচনা করেন।

Be the first to comment