MOULALI FIRE: মৌলালির বহুতলে আগুন

Spread the love

রোজদিন ডেস্ক: শুক্রবার ভর সন্ধ্যায় মৌলালি ও তালতলার মধ্যবর্তী অঞ্চলের লেনিন সরণির কাছে একটি বহুতল ভবনে আচমকাই ভয়াবহ আগুন লেগে যায়। ব্যস্ত সময়ে এই অগ্নিকাণ্ডের ঘটনায় চারদিকে তীব্র আতঙ্ক ও হুড়োহুড়ি ছড়িয়ে পড়ে। বহুতল ভবনটির দোতলা থেকে প্রথমে আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন ওপরের তলাগুলোতেও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। এলাকার স্থানীয় বাসিন্দা ও পথচারীরা প্রথমে ধোঁয়া দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে পুলিশ ও দমকলে খবর দেন। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৩টি ইঞ্জিন এবং যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হয়। যে জায়গায় আগুন লেগেছে, তার ঠিক সামনেই একটি অত্যন্ত ব্যস্ত মূল রাস্তা থাকায় ওই রুটে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি, তবে শর্ট সার্কিট থেকেই এই বিপত্তি কি না, তা খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*