বিহার বিধানসভার অধিবেশন শুরু, অধ্যক্ষ নির্বাচন আগামীকাল

Spread the love

রোজদিন ডেস্ক : কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নব নির্বাচিত বিহার বিধানসভার অধিবেশন আজ শুরু হল।রাজধানী পাটনার সুরম্য বিধানসভা ভবনে প্রতিম অধ্যক্ষ নরেব্দ্র নারায়ণ যাদব বিধায়কদের শপথ বাক্য পাঠ করান। নির্বাচনের পর আজই প্রথম সভাকক্ষে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও বিরোধী নেতা তেজস্বী যাদবের দেখা হচ্ছে।
আগামীকাল হবে অধ্যক্ষ নির্বাচন। পরশু ৩ ডিসেম্বর রাজ্যপাল আরিফ মহম্মদ খান সভার যৌথ কক্ষে ভাষণ দেবেন।
এবারই প্রথম মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের হাতে স্বরাষ্ট্র দফতর নেই।
আজ প্রথম শপথ গ্রহণ করেন উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। এরপর অপর উপ মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা-সহ একে একে অন্যরা শপথ নিয়েছেন বলে জানা যায়।
আগামীকাল অধ্যক্ষ পদে প্রেম কুমারই ফের নির্বাচিত হবেন বলে রাজনৈতিক মহল মনে করেন। সুত্রের খবর, আগামী শুক্রবার অবধি এই অধিবেশন চলবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*