রোজদিন ডেস্ক :
একসময় সারা বিশ্বে ত্রাস সৃষ্টি করেছিল মারণ এইডস রোগ। সচেতনতা, দীর্ঘ গবেষণা, উন্নত মানের চিকিৎসায় এখন এই মারণ রোগের প্রকোপ অনেকটাই কমেছে, চিকিৎসাতে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপনও করছেন বেশির ভাগ মানুষ। তবু এই রোগ নিয়ে নিরন্তর গবেষণা যেমন চলছে, তেমনই গুরুত্ব দেওয়া হচ্ছে সচেতনতায়। আজ বিশ্ব এইডস দিবসের মূল বিষয় হল বৈষম্য দূরীকরণ। এর অন্তর্নিহিত অর্থ হোল, এই রোগের চিকিৎসাতেও সাম্য প্রতিষ্ঠা। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে স্বাস্থ্য পরিষেবা, রোগ পরীক্ষা ও, নির্ণয়, চিকিৎসার ক্ষেত্রে যে বৈষম্য আছে তা দূর করা। এইডস হলে তাদের দূরে সরিয়ে না রেখে উপযুক্ত চিকিৎসা করা। মানবাধিকারের দৃষ্টিভঙ্গি নিয়ে এই রোগে আক্রান্তদের স্বাস্থ্য পরিষেবা দেওয়া, সহায়তার হাত বাড়ানো ইত্যাদি।
আগামী ২০৩০ সালের মধ্যে এইডসকে পুরোপুরি নির্মূল করাও এই দিনটি পালনের মূল লক্ষ্য।
সূত্রের খবর, ২০২১ সালের হিসাবে ভারতে এইচ আই ভি আক্রান্তর সংখ্যা ২.৪ মিলিয়ন।
এই রোগে উন্নত চিকিৎসা উর্ধমুখি ও আক্রান্তর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমছে।
২০২১ সালে দেশে নতুন করে এইডস সংক্রমণের সংখ্যা ছিল ৬৩ হাজার।
এই মারণ রোগ নিয়ে নিরন্তর সচেতনতাই জরুরি বলে সংশ্লিষ্ট মহল মনে করেন।

Be the first to comment