কারাবাও কাপের ফাইনালে আর্সেনাল ৩-০ গোলে হেরে গেছে ম্যানচেস্টার সিটির কাছে। এরই মধ্যে ইংলিশ প্রিমিয়ার লীগ খেতাব নিশ্চিত করে ফেলা ম্যানচেস্টার সিটি এবার ট্রিপল ( এক মরসুমে তিনটি) খেতাবের স্বপ্ন দেখতেই পারে। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে রবিবার রাতে একপেশে ফাইনালে ম্যানচেস্টার সিটির হয়ে প্রথম ট্রফি হাতে তোলেন পেপ গার্দিওলা। যদিও ম্যানচেস্টার সিটি এই নিয়ে পঞ্চম বার খেতাব দখল করলো। গোলের শুরুটা করেন আর্জেন্টাইন আগুয়েরো। প্রথমার্ধ-র ১৮ মিনিটে গোল করেন তিনি। দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটে ম্যানসিটির বেলজিয়ান অধিনায়ক ভিনসেন্ট কম্প্যানি ব্যবধান ২-০ করেন। আর খেলা শেষ হওয়ার মিনিট সাতেক আগে সিলভা গোল করলে আর্সেনালের ফেরার সব আশা ব্যর্থ হয়ে যায়। আর্সেনালের সামনে এখন কেবল ইউরোপা লীগ জেতার সম্ভাবনা টিকে আছে। যদিও শেষ ষোলতে তাদের মুখোমুখি হতে হবে এসি মিলানের।
ছবিঃ Getty image

Be the first to comment