সাত সকালে রেড রোডে ল্যাম্পপোস্টে ধাক্কা মেরে উল্টে গেল বেপরোয়া বিলাসবহুল গাড়ি, জখম চালক-সহ চার

Spread the love

রোজদিন ডেস্ক : ফের সাতসকালে কলকাতার রেড রোডে বেপরোয়া গাড়ি। গাড়ির ধক্কায় জখম দুই সাফাইকর্মী। জখম হলেন গাড়ির এক আরোহী ও চালক-সহ আরও ২ জন। চারজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুশিশ সূত্রে জানা গিয়েছে পুলিশ জানিয়েছে, ওই গাড়িতে ১জন আরোহী ও একজন চালক ছিলেন। এসএসকেএম হাসপাতালের দিক থেকে ভিক্টোরিয়ার দিকে যাচ্ছিল গাড়িটি। রেস কোর্সের সামনে আসতেই বেপরোয়া গতিতে পরপর কয়েকটি ল্যাম্পপোস্টে ধাক্কা মারে গাড়িটি। সেখানে কাজ করছিলেন ২ জন সাফাইকর্মী। তাঁদেরও ধাক্কা মারে গাড়িটি। একের পর এক ল্যাম্পপোস্টে ধাক্কা মারার পর ৭০০-৮০০ মিটার এগিয়ে গিয়ে গাড়িটি উল্টে যায়। দুর্ঘটনার জেরে বিলাসবহুল গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। তবে সময় মতো এয়ার ব্যাগ খুলে যাওয়ায় প্রাণে বেঁচেছেন গাড়ির আরোহীরা। কী কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। গাড়িটি নিয়ে যাওয়া হয়েছে হেস্টিং থানায়। গাড়ির বেলুন খুলে যাওয়ায় প্রাণে রক্ষা পেয়েছেন আরোহীরা। দুর্ঘটনার পর পুলিশ এসে আহত ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে হেস্টিং থানার পুলিশ। গাড়ির চালক মাদকাসক্ত ছিলেন কি না, তাও দেখা হচ্ছে।

অন্যদিকে কাল গভীর রাতে ইএম বাইপাসে বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন অলকেশ হালদার (২৫)। সিংহ বাড়ির কাছে এই দুর্ঘটনা ঘটে। কালিকাপুরের দিক থেকে রুবির দিকে আসার সময় বাইকটি একটি গাড়িতে ধাক্কা মারে। বাইক চালক ছিটকে পড়েন রাস্তায়। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*