গোবিন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, চাঞ্চল্য এলাকায়—দমকলের দুই ইঞ্জিনে আগুন নিয়ন্ত্রণে

Spread the love

রমিত সরকার, শান্তিপুর : শান্তিপুর থানার গোবিন্দপুর এলাকায় একটি প্রসাধনী সামগ্রীর গোডাউনে হঠাৎ আগুন লেগে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার দুপুরে গোডাউন থেকে ধোঁয়া বেরোতে দেখে স্থানীয়রা প্রথমে পুলিশ ও দমকলে খবর দেন।

খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ লড়াইয়ের পরে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল সূত্রে জানা যায়, গোডাউনে প্রচুর পরিমাণ সাবান, শ্যাম্পু, বিস্কুটসহ দাহ্য সামগ্রী মজুত ছিল। সেজন্যই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং গোডাউনের বহু অংশই মুহূর্তে ভস্মীভূত হয়ে যায়।

আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড হয়ে থাকতে পারে। ক্ষয়ক্ষতির সঠিক হিসেব এখনও পাওয়া না গেলেও লক্ষাধিক টাকার সামগ্রী পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকল ও পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*