রোজদিন ডেস্ক : আজ বুধবার ১০ ডিসেম্বর দেশের স্বাধীনতা আন্দোলনের সৈনিক, বিশিষ্ট আইনজীবী, লেখক চক্রবর্তী রাজাগোপালাচারির জন্মদিন। এই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে বলিউড তারকা তথা কিংবদন্তি অভিনেতা ‘দাদামণি’ অশোককুমারকে তাঁর প্রয়াণদিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী। দু’জনকে নিয়েই এক্স হ্যান্ডলে পোস্ট করেন তিনি। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এদিন রাজা গোপালাচারির উদ্দেশ্যে শ্রদ্ধা জানান।

Be the first to comment