চিনের এক আবাসনে ভয়াবহ আগুনে নিহত ১২

Spread the love

রোজদিন ডেস্ক : হংকং এর আবাসনে ভয়াবহ আগুনের রেশ না মিলতেই চিনের শানটৌউর এক আবাসনে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন ১২ জন। মঙ্গলবার রাতে একটি চারতলা বাড়িতে আগুন লেগে এই মর্মান্তিক দুর্ঘটনা হয়৷
চিনের দক্ষিণাঞ্চলের এই শহরের আবাসনে অগ্নিকান্ডের খবরে এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।
হংকং এর আবাসনে অগ্নিকান্ডের ঘটনায় এই পর্যন্ত একশো ষাট জন প্রাণ হারিয়েছেন। এই প্রেক্ষিতে চিন প্রশাসন দেশের বহুতলগুলির অগ্নি নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে কড়া নির্দেশ দিয়েছে বলে প্রকাশ৷ এর ই মাঝে শানটৌ র এই ঘটনায় উদ্বিগ্ন চিন প্রশাসন। কিভাবে এই আগুন লাগলো তদন্ত হচ্ছে বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*