রোজদিন ডেস্ক : সীমান্ত বিরোধ নিয়ে কম্বোডিয়া ও থাইল্যান্ডের সংঘাত ক্রমেই তীব্র আকার নিয়েছে। ইতিমধ্যে আক্রমণ, পালটা আক্রমণে দুই দেশের ১৩ জন প্রাণ হারিয়েছেন। সূত্রের খবর, এই সংঘাত নিয়ে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প উদ্বিগ্ন। বিবদমান দুই দেশের নেতাদের সঙ্গে তিনি ফোনে কথা বলবেন। উল্লেখ্য, ট্রাম্পের মধ্যস্থতায় গত জুলাই-এ এই দুই দেশে যুদ্ধবিরতি হয়।
মঙ্গলবার থাইল্যান্ডের বিদেশমন্ত্রী জানান, এই সীমান্ত সংঘাত নিয়ে তিনি কোন আলোচনার সম্ভাবনা দেখছেন না৷ ট্রাম্পের নাম না করে তিনি বলেন, পরিস্থিতি তৃতীয় পক্ষের মধ্যস্থতার অবস্থায় নেই।
কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, তাঁদের দেশ যে কোন সময় আলোচনায় প্রস্তুত।
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মনে করেন, তিনি এই যুদ্ধ থামাতে পারবেন।

Be the first to comment