রোজদিন ডেস্ক : ইন্ডিগো উড়ান বিপর্যয় পুরোপুরি না কাটলেও কলকাতা বিমানবন্দরের সব পরিষেবা স্বাভাবিক আছে। বিমান অবতরণ, উড়ান, যাত্রীদের সব রকম পরিষেবাই মসৃণভাবে চলছে। কোথাও কোন সমস্যা নেই। আজ বিমানবন্দর সূত্রে এই কথা জানিয়ে বলা হয়, এখানে সব বিমান সংস্থা, সিআইএসএফ-সহ সব রকম কাজ, পরিষেবা তাঁরা নিরন্তর তদারকি করছেন।চেক ইন কাউন্টার, অভিবাসন, ব্যাগেজ বেল্ট ইত্যাদি সব প্রয়োজনীয় জায়গায় অতিরিক্ত কর্মী দেওয়া হয়েছে। যাত্রীদের সুবিধার জন্য সহায়তা কেন্দ্র, তথ্য কেন্দ্র ইত্যাদি ২৪ ঘণ্টা চালু আছে। সব যাত্রীর নিরাপদ, স্বচ্ছন্দ, মসৃণ ভ্রমণ পরিষেবা দিতে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ প্রতিশ্রুতি বদ্ধ বলে তাঁরা জানান।

Be the first to comment