প্রধানমন্ত্রীর সঙ্গে রাহুল গান্ধীর ৮৮ মিনিটের দীর্ঘ বৈঠক নিয়ে জল্পনা, ছিলেন অমিত শাহ

Spread the love

রোজদিন ডেস্ক : তাঁদের বেশির ভাগ সময়েই যুদ্ধং দেহি মেজাজে দেখতে অভ্যস্ত দেশবাসী, সদা বিবদমান সেই ত্রয়ীর সংসদ ভবনে দীর্ঘ ৮৮ মিনিটের বৈঠক নিয়ে জল্পনা আজ তুঙ্গে ওঠে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ও লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী আজ দীর্ঘ প্রায় দেড় ঘণ্টার বৈঠক করেন৷
আজ দুপুর ১টায় প্রধানমন্ত্রীর দফতরে যান রাহুল গান্ধী। এর ৫/৭ মিনিট পরই বৈঠক শুরু হয়। সময় যতই এগোতে থাকে, দীর্ঘক্ষণ চলা এই উচ্চ পর্যায়ের বৈঠক ঘিরেও সাংসদদের কৌতুহলের পারদ চড়তে থাকে। সঙ্গে চলে নানা জল্পনা, গুঞ্জনও।
সূত্রের খবর, মুখ্য তথ্য কমিশনার, আট তথ্য কমিশনার ও ভিজিলেন্স কমিশনার নিয়োগ নিয়ে এই বৈঠকে আলোচনা হয়৷

গুরুত্বপূর্ণ এই সব পদে নিয়োগ করা নিয়ে সরকার যে সব নাম প্রস্তাব করেছেন, রাহুল গান্ধী সবেতেই আপত্তি করেছেন, লিখিতভাবে তা জানিয়েও এসেছেন।
সেপ্টেম্বরের মাঝামাঝি মুখ্য তথ্য কমিশনার হীরালাল সামারিয়ার অবসরের পর এই পদে আর নিয়োগ হয়নি। এই ছাড়া কেন্দ্রীয় তথ্য কমিশনের আটটি পদও শুন্য। এর ফলে তথ্য জানার অধিকার ব্যাহত হচ্ছে বলে অভিযোগ। এই গুরুত্বপূর্ণ পদগুলি পূরণ নিয়েই আজ বিরোধী নেতা রাহুল গান্ধীর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। রীতি মাফিক প্রধানমন্ত্রী, বিরোধী নেতা ও একজন কেন্দ্রীয় মন্ত্রী এই নিয়োগ প্রক্রিয়ায় থাকেন।
সূত্রের খবর, তথ্যের অধিকার আইনে এখন অবধি ৩০ হাজার ৮৩৮টি আবেদনই বকেয়া আছে। উত্তর না পেয়ে ক্ষোভ জমছে বিভিন্ন মহলে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*