রোজদিন ডেস্ক : বিহার নির্বাচনে দলের শোচনীয় পরাজয়-সহ একাধিক বিষয়ে আলোচনার উদ্দেশ্যে আজ দিলিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, দুই মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (কর্ণাটক), রেবন্ত রেড্ডি (তেলেঙ্গানা), জয়রাম রমেশ, অধীর চৌধুরী, দীপা দাসমুন্সি, শশী থারুর-সহ বিশিষ্ট নেতারা এখানে উপস্থিত আছেন।

সূত্রের খবর, আগামী বছর যে সব রাজ্যে বিধানসভা নির্বাচন, মনরেগা-র নাম বদল, আরাবল্লিতে খনন-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠকে আলোচনা হচ্ছে। ন্যাশনাল হেরাল্ড বিষয়েও এখানে কথা হতে পারে বলে জানা যায়।
সম্প্রতি প্রতিবেশী বাংলাদেশের হিন্দু-সহ সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয় আলোচনা হওয়ার সম্ভাবনা। ওই দেশে দীপু দাস, অমৃত মন্ডলের নৃশংস হত্যা নিয়ে সারা বিশ্বেই সমালোচনা, নিন্দা হয়েছে।

কর্ণাটকের মুখ্যমন্ত্রী বনাম উপ মুখ্যমন্ত্রীর সংঘাত নিয়েও উদ্বিগ্ন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, এই সব বিষয়েই বৈঠকে কথা হবে বলে রাজনৈতিক মহল মনে করেন।

Be the first to comment