রোজদিন ডেস্ক : ছুটির দিন সাত সকালে ফের মেট্রো বিভ্রাট। যান্ত্রিক গোলযোগের কারণে, এদিন সকালে টালিগঞ্জ বা মহানায়ক উত্তমকুমার স্টেশনে ঢোকার আগে সুড়ঙ্গের মধ্যে আটকে যায় একটি ট্রেন। যান্ত্রিক ত্রুটির জেরে বিকল হয়ে যায় রেকটি। আটকে পড়েন বহু যাত্রী। অভিযোগ উঠে দীর্ঘক্ষণ বন্ধ মেট্রোর ভিতর আটকে ছিলেন যাত্রীরা। তাদের উদ্ধার করতে আসেনি মেট্রোরেল কর্তৃপক্ষ। রেকটি মেরামত করে ফের চালু করার চেষ্টা হয়। কিন্তু তা সম্ভব হয়নি। ফলে চরম হয়রানির মুখে পড়েন যাত্রীরা। তাঁদের অভিযোগ, চালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কোনও লাভ হয়নি। এসি, বিদ্যুৎহীন অবস্থায় ওই বন্ধ রেকেই থাকতে হয় তাঁদের। দীর্ঘক্ষণ বাদে আপৎকালীন দরজা খুলে যাত্রীদের ট্রেন থেকে নামানো হয়। এই ঘটনায় আপাতত ব্লু লাইনে আংশিক পরিষেবা বন্ধ। সর্বশেষ খবর, আপাতত ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলছে। ডাউন লাইনে পরিষেবা স্বাভাবিক বলে জানিয়েছে মেট্রো।

Be the first to comment