রোজদিন ডেস্ক : বিহারের জামুই-এ শনিবার গভীর রাতে সিমেন্ট বোঝাই মালগাড়ি বেলাইন হয়ে বেশ কয়েকটি ওয়াগন নদীতে পড়ে যায়। জসিডি থেকে ঝাঁঝার দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনার ফলে বেশ কিছু ট্রেন ঘুরিয়ে দিতে হয়। সূত্রের খবর, বাধুয়া নদীর ওপর ৬৭৬ নম্বর সেতু থেকে বেশ কিছু ওয়াগন নীচে পড়ে যায়। কিভাবে এই দুর্ঘটনা হোল তার কারণ খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।
এর ফলে ওই রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়।

Be the first to comment