রোজদিন ডেস্ক : নিরাপত্তাকে বুড়ো আঙুল দেখিয়ে ফের আত্মহত্যার চেষ্টা মেট্রোয়। ব্যাহত ব্লু লাইনে পরিষেবা। সোমবার সন্ধেয় আপ লাইনে দক্ষিণেশ্বরগামী একটি ট্রেন ময়দান স্টেশনে ঢুকতেই ঝাঁপ দেন এক ব্যক্তি। মুহূর্তের মধ্যে বন্ধ করে দিতে হয় বিদ্যুৎ সংযোগ। মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় মেট্রোর নিরাপত্তা কর্মী ও উদ্ধারকারী দল। আহত অবস্থায় ওই ব্যক্তিকে লাইন থেকে উদ্ধার করা হয়।সেন্ট্রাল থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত অংশে পরিষেবা পুরোপুরি বন্ধ করে দিতে হয়। ভাঙা পথে পরিষেবা চালু করা হয়। স্বাভাবিকভাবেই ভোগান্তির শিকার অফিস ফেরত যাত্রীরা। প্রায় প্রতিদিনই নানা কারণে হয়রানি ও ভেগান্তির।শিকার হচ্ছেন মেট্রোযাত্রীরা। কিন্তু উদাসীন মেট্রোরেল কর্তৃপক্ষ।

Be the first to comment