তিনদিনের বঙ্গ সফরে কলকাতায় এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার এই সফরে কোন জনসভা না থাকলেও সাংগঠনিক স্তরে বৈঠকে বসবেন তিনি। আজকে আটটা নাগাদ দমদম এয়ারপোর্টে পৌঁছন তিনি। তারপর সোজা চলে যান সল্টলেকে দলীয় দপ্তরে। সেখানে বৈঠক সেরে তাজ তাল কুটিরে রাত্রি বাস করবেন তিনি। আজকে রাতেই কোর কমিটি সহ একাধিক বৈঠকে বসবেন শাহ।
বিমানবন্দর থেকে তার কনভয়ে একই গাড়িতে তার সঙ্গে আসেন শুভেন্দু অধিকারী ও শমীক ভট্টাচার্য।
মঙ্গলবার আরএসএস অমিত শাহ বৈঠক।
আরএসএস এর শীর্ষ নেতা অরুন কুমার বৈঠকে থাকবেন। কাল দিল্লি থেকে কলকাতায় আসছেন তিনি।
অনুপ্রবেশকে মদত দিয়েছে কংগ্রেস, তোপ অমিত শাহর।
এছাড়া, ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দিতে যাবেন অমিত শাহ।

Be the first to comment