রোজদিন ডেস্ক : কংগ্রেস অনুপ্রবেশকে মদত দিয়েছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ তোপ দেগেছেন। বিজেপি শুধু অসম নয়,সারা দেশ থেকেই অনুপ্রবেশকারীদের বার করে দেবে বলে তিনি হুঙ্কার দেন।
আজ অসমের নগাঁওয় বৈষ্ণব সন্ন্যাসী সংস্কারক শ্রীমন্ত শংকরদেব এর জন্মস্থান এর উন্নয়ন প্রকল্পর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখছিলেন। অমিত শাহ বলেন, এই পুণ্য ভূমিতে তিনি ঘোষণা করছেন যে দেশ থেকে সব অনুপ্রবেশকারীকে বার করে দেওয়া হবে। অসমে আবার বিজেপিকে জয়ী করার জন্য তিনি আহবান জানান। বলেন, পাঁচ বছরের মধ্যে সব বেআইনি অনুপ্রবেশকারীদের বার করা হবে। অনুপ্রবেশকারীরা জাতীয় নিরাপত্তা ও অসমের সংস্কৃতির পক্ষে বড় হুমকি বলে তিনি মন্তব্য করেন।
তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে সব এই বাতদ্রব থান থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উৎখাত করতে বলেন।
কাজিরাঙা জাতীয় উদ্যানে ও অনুপ্রবেশকারীরা জমি দখল করেছিল, এই সরকার তাদের বার করে দিয়েছে বলে জানান।
ভোট ব্যাংকের জন্য কংগ্রেস বেআইনি অনুপ্রবেশকারীদের মদত দিত বলে তোপ দেগে বলেন, অসমের সংস্কৃতি ও সাহিত্যর এতে ক্ষতি হয়েছে।
বিজেপি আমলে রাজ্যের অনেক উন্নয়ন হয়েছে বলে তিনি দাবি করেন।
অসম থেকে অমিত শাহ কলকাতা এসেছেন। এখানে আগামীকাল তাঁর একগুচ্ছ অনুষ্ঠান আছে।

Be the first to comment