খালেদা জিয়ার প্রয়াণ, শোক প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, শেখ হাসিনার

Spread the love

রোজদিন ডেস্ক : 
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেছেন। তিনি প্রয়াত নেত্রীর পরিবার ও বাংলাদেশের জনগণকে গভীর সমবেদনা জানান। ওই দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে উন্নয়ন, ভারত – বাংলাদেশ সম্পর্ক ওঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল বলে জানান। সমাজমাধ্যমে খালেদা জিয়ার সঙ্গে তাঁর হৃদ্য বৈঠকের ছবিও পোস্ট করেছেন প্রধানমন্ত্রী।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খালেদা জিয়ার প্রয়াণে শোক ব্যক্ত করে তাঁর পরিবার, বন্ধু ও অনুগামীদের সমবেদনা জানান।
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়ার প্রয়াণে শোক ব্যক্ত করে গণতন্ত্রর জন্য ওঁর লড়াই এর কথা স্মরণ করেন। তিনি প্রয়াত নেত্রীর পুত্র তারেক রহমান, তাঁর পরিবার ও বিএনপি দলকে সমবেদনা জানিয়েছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, ঢাকাস্থিত মার্কিন দূতাবাস প্রয়াত খালেদা জিয়ার প্রয়াণে শোক ব্যক্ত করে তাঁর পরিবারকে সমবেদনা জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*