চাপ বাড়াতে মঙ্গলে ফের সিইও দফতরে তৃণমূলের ৫ প্রতিনিধি

Spread the love

রোজদিন ডেস্ক :  সোমবার পাঁচ দফা দাবি নিয়ে সিইও দফতরে হাজির হয়েছিল তৃণমূল প্রতিনিধি দল। দলের দাবি সম্বলিত চিঠি সিইওর হাতে তুলে দিয়ে তারা জানিয়ে দিয়েছিল অবিলম্বে ব্যবস্থা না নিলে তাঁরা আবার আসবেন। কথা মতো মঙ্গলবার সন্ধ্যায় ফের সিইও দফতরে উপস্থিত হন তৃণমূলের ৫ সদস্যের প্রতিনিধি দল। দলে ছিলেন দুই সংসদ পার্থ ভৌমিক ও বাপি হালদার। ছিলেন তিন মন্ত্রী ডাঃ শশী পাঁজা, পুলক রায় ও বীরবাহা হাঁসদা। সিইওর সঙ্গে বৈঠকের পর বাইরে এসে সাংসদ পার্থ ভৌমিক বলেন, আমরা আগের দিন যে পাঁচটি দাবি জানিয়েছিলাম তার মধ্যে একটি কমিশন মেনে নিয়েছে। তিনি বলেন, কমিশন জানিয়েছে ৮৫ বছরের ওপর কাউকে সেন্টারে আসতে হবে না। এ নিয়ে সোমবারই কমিশন একটি সার্কুলার জারি করেছে। এছাড়া যাদের অপারেশন হয়েছে, যারা আগে থেকে অসুস্থ, প্রতিবন্ধী তাদেরও আর হিয়ারিং সেন্টারে আসার প্রয়োজন নেই। পরিবারের মারফত তা বিএলওকে জানিয়ে দিলে বাড়িতেই হিয়ারিং করার ব্যবস্থা করা হবে। এই সার্কুলার আরও ব্যাপক ভাবে প্রচারের জন্য কমিশনকে অনুরোধ জানান তাঁরা। তিনি বলেন, আমরা কমিশনকে জানিয়েছি৷ এটা আরও বেশি করে প্রচার করতে, কারণ, নিয়ম না জানার কারণে অনেকেই হিয়ারিং সেন্টারে চলে আসছেন এবং হেনস্থার শিকার হচ্ছেন। আর অসঙ্গতি থাকা ১ কোটি ৩৬ লক্ষের তালিকা নিয়ে সিইও তাদের জানিয়ে দিয়েছেন, ওই লিস্ট এইআরও, এবং বিএলও স্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এর সঙ্গে এদিন তাঁরা, কমিশনের কাছে, অনুরোধ জানিয়েছেন সংখ্যায় কম হলেও এমন অনেক মানুষ আছেন, যারা দীর্ঘদিন প্রায় ৫০ বছর কোনও এলাকায় বাস করছেন কিন্তু তাঁদের ওই এগারেটা নথির একটিও নেই, ২০০২ এর তালিকায় তাঁদের বাবা, মায়েরও নাম নেই, এদের নাম তোলার জন্য বিশেষ কোনও ব্যবস্থা নেওয়া হোক। এ নিয়ে কমিশন তাঁদের আশ্বাস দিয়েছেন বলেও দাবি করেন প্রতিনিধিরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*