রোজদিন ডেস্ক : বাংলাদেশের ময়মনসিংহে ফের এক সংখ্যালঘুকে গুলি করে হত্যা করা হল। ওখানে ভালুকায় বজেন্দ্র বিশ্বাসকে (৪০) হত্যার দায়ে নোমান মিঁয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে আগ্নেয়াস্ত্র।
ওই দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মণীন্দ্র নাথ এর সত্যতা স্বীকার করেছেন।
সূত্রের খবর, সোমবার সন্ধ্যায় মেহরাবাড়ির এলাকায় একটি কারখানায় এই ঘটনা হয়। দুজনে একই কারখানায় কাজ করতেন। বজেন্দ্র বিশ্বাসের সঙ্গে একই জায়গায় বসেছিলেন নোমানও। আচমকাই তিনি “গুলি করে দিই? “বলে শটগান থেকে গুলি করে দেন। সহকর্মীরা দ্রুত বজেন্দ্রকে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
অসাবধানতাবশত গুলি চলে যায় বলে অনেকে দাবি করেছেন। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।
পুলিশ অভিযুক্ত নোমান মিঁয়াকে গ্রেফতার করেছে।
বাংলাদেশের এই পরিস্থিতিতে আগামী কাল প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অন্ত্যেষ্টিতে যোগ দিতে যাচ্ছেন ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর।
একদিকে শেখ হাসিনার ভারতে থাকা নিয়ে ওই দেশের অসন্তোষ, অন্যদিকে ওসমান হাদির মৃত্যুর পর এই পর্যন্ত তিন হিন্দুর হত্যা নিয়ে এই দেশে চাপা অসন্তোষ, এই সব নিয়ে বিদেশ মন্ত্রীর সফরের দিকে তাকিয়ে আছে এই দেশ।

Be the first to comment