ইন্দোরে দূষিত জল পান করে মৃত ৩, অসুস্থ শতাধিক

Spread the love

রোজদিন ডেস্ক : মধ্যপ্রদেশের ইন্দোরে দূষিত জল পান করে গত কয়েকদিনে তিন জন মৃত ও শতাধিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। মুখ্যমন্ত্রী মোহন যাদব এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। তিনি নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেন। অসুস্থদের চিকিৎসার খরচ সরকার বহন করবে বলে জানান।
ইন্দোরের ভগীরথ পুরার মেয়র পুষ্পমিত্র ভার্গব এই ঘটনায় তিনজনের মৃত্যুর কথা জানালেও বেসরকারিভাবে মৃতের সংখ্যা পাঁচ বলে জানা যায়। তাঁদের চার জনই মহিলা। জলের পাইপ ফেটে নর্দমার জল মিশে দূষিত হয়েছে বলে প্রশাসনের অনুমান। স্থানীয় সূত্রের খবর, ২৫ ডিসেম্বর পুরসভার সরবরাহ করা জলে বিশ্রী গন্ধ পাওয়া গেছিল, তা পান করে অনেকের বমি, পেট ব্যথা, পেট খারাপ ইত্যাদি হয়।
এই খবর ছড়িয়ে পড়লে পুরসভা দ্রুত ব্যবস্থা নেয় বলে দাবি করা হয়। যদিও কংগ্রেস এই ঘটনায় পুরসভার মেয়র ও কমিশনারের পদত্যাগ দাবি করেছে। কংগ্রেসের স্থানীয় নেতারা হাআসপাতালে অসুস্থদের দেখতে যান। তাঁরা এই মর্মান্তিক ঘটনায় পুরসভার গাফিলতিকে দায়ী করেন। ভগীরথ পুরার কাছে জলের পাইপ ফেটে এই বিপত্তি হয়। এলাকায় চিকিৎসক দল পাঠিয়ে বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা হয়েছে বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*