দশে দশ

Spread the love
  1. বুধবার নয়াদিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করবে তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধি দল। আর ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন লোকসভায় তৃণমূলের দলনেতা তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  2. আগামী ৯ জানুয়ারি ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে অভিষেক আসছেন বলে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সূত্রে জানা গিয়েছে। অভিষেকের ঠাকুরনগর সফর নিয়ে মঙ্গলবার দলের সব স্তরের কর্মীদের নিয়ে প্রস্তুতি সভা করেন বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস।
  3. বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নামল ১১ ডিগ্রি সেলসিয়াসে। কনকনে ঠান্ডায় আজ কার্যত জবুথবু তিলোত্তমা।
  4. বুধবার বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি বছরের শীতলতম দিন হিসেবে আপাতত চিহ্নিত হয়ে থাকল।
  5. ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা তামান্নার মা সাবিনা বিবির। তবে কী কারণে এই আত্মহত্যার চেষ্টা তা এখনও পর্যন্ত জানা যায়নি।
  6. নির্জন এলাকায় নিয়ে গিয়ে গাড়ির ভিতরে মহিলাকে ধর্ষণ। চলন্ত গাড়ি থেকেই রাস্তায় ছুড়ে ফেলে দেওয়া হলো তাঁকে। ভয়ানক ঘটনা গুরুগ্রামে।
  7. জলবিদ্যুৎ প্রকল্পের ভেতরে চলাচলকারী অভ্যন্তরীণ পরিবহণের জন্য ব্যবহৃত দুই ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় আহত কমপক্ষে ৬০ জন। তাঁদের মধ্যে অধিকাংশই শ্রমিক।
  8. সোমবার রাত দুটো নাগাদ শ্যামপুরের বেলপুকুর কালভার্টের কাছে কয়েকটি দোকানে আগুন লাগে। এর জেরে বাগনান-শ্যামপুর রাস্তার পাশে অবস্থিত পাঁচটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে।
  9. সোমবার রাতে আরামবাগ বয়েজ হাইস্কুল মাঠে আরামবাগ উৎসবের শেষ দিনে টলিউড স্টার জিৎকে দেখতে গিয়ে অতিরিক্ত ভিড়ের চাপে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলো। ঠেলাঠেলিতে অসুস্থ হয়ে পড়লেন অনেকে। দু’জন পদপিষ্ট হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
  10. সকাল থেকেই ঘন কুয়াশা দিল্লি জুড়ে। দৃশ্যমানতা প্রায় শূন্য। এর জেরে ব্যাহত হতে পারে বিমান চলাচল। বুধবার সকালেই এই নিয়ে যাত্রীদের জন্য বিশেষ অ্যাডভাইজ়ারি জারি করল দিল্লি বিমানবন্দর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*