হোক কলরব ছবির ক্ষুদিরাম চাকির চরিত্র, সংলাপ নিয়ে ব্যাপক সমালোচনা

Spread the love

রোজদিন ডেস্ক  : হোক কলরব শীর্ষক ছবির এক চরিত্র ও তাঁর সংলাপ নিয়ে ব্যাপক সমালোচনা দেখা দিয়েছে। নামী পরিচালক তথা বিধায়ক রাজ চক্রবর্তীর পরিচালনায় এই ছবিতে পুলিশ চরিত্রের নাম ক্ষুদিরাম চাকি, এক দৃশ্যে তিনি বলছেন, “আমি ঝুলি না, ঝোলাই “। আপাত দৃষ্টিতে নিরীহ শোনালেও চরিত্রের নাম ও এই সংলাপে ক্ষুব্ধ বহু মানুষ। তাঁদের মতে, ক্ষুদিরাম চাকি নাম রাজ্যের স্বাধীনতা সংগ্রামের দুই তরুণ বিপ্লবী ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকির মর্মান্তিক স্মৃতি উসকে দিয়েছে। আর এই নাম ও সংলাপে অসম্মান করা হয়েছে বাংলার এই অমর শহিদদের।
ফলত প্রবল অস্বস্তিতে পড়েছেন এই চরিত্রের অভিনেতা শাশ্বত চ্যাটার্জি, পরিচালক রাজ চক্রবর্তীও।
এই বিতর্ক নিয়ে রাজ চক্রবর্তী জানান, ছবির টিজারের এই সংলাপ নিয়ে বিজেপি আইটি শাখা অযথা জল ঘোলা করছে।
শহিদ ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকির প্রসঙ্গ টেনে বলা হচ্ছে তিনি তাঁদের অসম্মান করছেন, রাজ্যের সংস্কৃতি তে অপমান করছেন!! নতুন বছরের ২০ জানুয়ারি হোক কলরব মুক্তি পাওয়ার কথা।
রাজ চক্রবর্তীর দাবি, এটা একটা ষড়যন্ত্র, তিনি কখনোই মহাপুরুষদের নাম নিয়ে কাউকে ছোট করবেন না।একজন মানুষের নাম ক্ষুদিরাম হতেই পারে।নরেন্দ্রনাথ দত্ত (স্বামী বিবেকানন্দর নাম) আর নরেন্দ্র মোদি একজন মানুষ না। আর একটি সংলাপ শুনে, একটি দৃশ্য দেখে ছবির বিচার করা যায় না।
টিএমসি-র তারকা বিধায়ক বিজেপি কে ঠুকে আরও বলেন, যারা বঙ্কিম চন্দ্র চ্যাটার্জি কে বঙ্কিম দা বলে, বিদ্যাসাগরের মুর্তি ভাঙে, যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে ছোট করে, তাদের কোন কথা তিনি শুনবেন না।
অন্যদিকে বিজেপি নেতা তথা বিশিষ্ট অভিনেতা রুদ্রনীল ঘোষ এই ছবির নাম ও সংলাপের সমালোচনা করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*