প্রজাতন্ত্র দিবসে এই প্রথম পশুদের কুচকাওয়াজও হবে

Spread the love

রোজদিন ডেস্ক : দেশে এই প্রথম প্রজাতন্ত্র দিবসে সেনাবাহিনীর পশুদের কুচকাওয়াজও প্রদর্শিত হবে। সূত্রের খবর, দেশ রক্ষায় শুধু মানুষ, যন্ত্রই না, পশুদের ভূমিকাও যে গুরুত্বপূর্ণ, তা জানানোর জন্যই এই অভিনব কুচকাওয়াজ প্রদর্শিত হবে। এই বাহিনীতে দুটি ব্যাকট্রিয়ান উট, চারটি জনস্কার ঘোড়া, চারটি শিকারি পাখি, দশটি ভারতীয় সারমেয়, ছয়টি সেনা সারমেয়ও থাকবে। এর পাশে সেনাবাহিনীর ঐতিহ্য, আবিষ্কার, স্বনির্ভরতার কুচকাওয়াজও থাকবে।
পশুদের এই মার্চ পাস্ট খুবই আকর্ষণীয় হবে বলে অভিজ্ঞ মহল মনে করেন। প্রচন্ড ঠান্ডায় কাজ করার জন্য সম্প্রতি ব্যাক্ট্রিয়ান উটদের সেনাবাহিনীতে আনা হয়েছে। কঠোর পরিশ্রমী এই উটরা লাদাখের ঠান্ডা মরুভূমিতে কাজ করে, ১৫ হাজার ফুট ওপরে কনকনে ঠাণ্ডায় তারা ২৫০ কিলো অবধি ওজন বহন করতে পারে, অল্প খাবার ও জল খেয়ে বহুদূর যেতে পারে। নিয়ন্ত্রণ রেখায় এই উটদের নিয়ে টহল দেওয়া হয়।
জনস্কার ঘোড়াও দেখতে ছোট, কিন্তু খুব পরিশ্রমী, ৪০ থেকে ৬০ কিলো ওজন নিয়ে তারা এক দিনে ৭০ কিমি পথ যেতে পারে। শিকারি পাখিদের নজরদারির কাজে খুবই পটু।
এই কুচকাওয়াজে সেনাবাহিনীর সারমেয়রা থাকবে, যাদের “নীরব সেনা” বলা হয়। আত্মনির্ভরশীল ভারতের লক্ষ্যে সেনায় এই সব যুক্ত করা হয়েছে। দেশ রক্ষায় তাদের ভূমিকাকেও কুর্নিশ করা উচিত বলে সংশ্লিষ্ট মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*