রোজদিন ডেস্ক : ডাইনি সন্দেহে অসমের কার্বি আংলং-এর বেকেগুড়ি মুন্ডা গ্রামে এক দম্পতিকে খুন করে ঘরে আগুন লাগিয়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।
পুলিশ সূত্রে প্রকাশ, গার্দি বিরোয়া (৪৩) ও মীরা বিরোয়া (৩৩) কে প্রথমে বাড়িতে চড়াও হয়ে কুপিয়ে খুন করা হয়। তারপর আগুন ধরিয়ে দেওয়া হয়। অসমে ডাইনি সন্দেহে হেনস্থা, হত্যার বিরুদ্ধে কড়া আইন আছে। তা সত্বেও কিভাবে এই ঘটনা হয়, তা নিয়ে উদ্বেগে স্থানীয় প্রশাসন, মানুষজন। অভিযুক্তদের সবাইকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের দাবি।

Be the first to comment