- কলকাতায় এক ধাক্কায় তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গে চলছে হাড়কাঁপানো ঠান্ডা।
- রাজ্য জুড়ে আজ শুক্রবার থেকে শুরু হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের “আবার জিতবে বাংলা” প্রচার কর্মসূচি।
- এই কর্মসূচির প্রথম সভা আজ শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। একটু পরেই শুরু সভা।
- যুবভারতীতে ভেস্তে যাওয়া মেসি শো-এর টিকিটের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু করল সিট।
- এসআইআর শুনানিতে সমাজের পিছিয়ে থাকা শ্রেণি যেমন যৌনকর্মী, আদিবাসী, আশ্রমিকদের ভোটার তালিকায় নাম তোলার জন্য বিশেষ নির্দেশ কমিশনের।
- এসআইআর শুনানিতে ঠাঁই হচ্ছে না বিএলএদের। সাফ জানিয়ে দিল কমিশন।
- চলবে মেরামতির কাজ। আজ শুক্রবার ও শনিবার হাওড়া পুরসভা এলাকার বেশ কিছু জায়গায় বন্ধ থাকছে পানীয় জল সরবরাহ।
- কেরালা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হচ্ছেন সৌমেন সেন।
- বর্ষবিদায়ের দিন বাংলাদেশে পুড়িয়ে মারার চেষ্টা এক ব্যবসায়ীকে। নাম খোকনচন্দ্র দাস। শরিয়তপুর কেউরডাঙ্গা বাজার এলাকার ঘটনা।
- প্রশ্ন না পসন্দ, সাংবাদিককে কুকথা মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়র। পালটা দিলেন সাংবাদিকও।
- সাংবাদিকের সাহসের প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
- আজ থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। হুগলির দাদপুরের পুইনানে হবে লক্ষ মানুষের সমাবেশ।

Be the first to comment