- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ফেক ভিডিয়ো ছড়ানোর অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। বিহারের মুজফ্ফরপুর থেকে ওই যুবককে পাকড়াও করা হয়। অভিযোগ, AI দিয়ে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ফেক ভিডিয়ো তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন যুবক।
- সন্ত্রাসবাদের প্রশ্নে ফের পাকিস্তানকে কাঠগড়ায় তুললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তার সঙ্গেই বিদেশমন্ত্রীর স্পষ্ট বার্তা, আত্মরক্ষার প্রশ্নে ভারত যা করবে, তার জন্য কারও কাছে জবাবদিহি করবে না।
- ভোর প্রায় ৫টা ৫৮ মিনিটে সিকিমের সোরেং এলাকায় ভূমিকম্প হয়। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৯। এখনও পর্যন্ত বড় ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি।
- দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের সভা থেকে আরও একবার ‘এসআইআর’আবহে মৃতদের প্রসঙ্গ উত্থাপন করেন অভিষেক। পাশাপাশি এমন তিন জনকে মঞ্চে তোলা হয়, যাঁদের খসড়া তালিকায় মৃত বলে দেখানো হয়েছে। এবার সেই বিষয়ে রিপোর্ট চাইল কমিশন। কমিশনের বক্তব্য, ভুল ভ্রান্তি হয়ে থাকলেও এই সংখ্যা ৫০-এর বেশি হতে পারে না। প্রত্যেকটি ক্ষেত্রে যদি ভুল তথ্য দেওয়া হয়, তাহলে রিপোর্ট চাওয়া হবে বলে জানিয়েছে কমিশন। এই জন্যই এটা খসড়া তালিকা।
- মহারাষ্ট্রে পুরসভা ভোটের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেই বাজিমাত। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৬৮টি আসন দখল করে নিল বিজেপি-শিবসেনা-এনসিপি জোটের মহায়ুতি। এর মধ্যে ৬৬টি আসন জিতেছে বিজেপি-শিবসেনা। বাকি ২টি গিয়েছে এনসিপি-র ঝুলিতে।
- মসজিদের বেআইনি উচ্ছেদকে কেন্দ্র করে ব্যাপক ইটবৃষ্টির জেরে গুরুতর জখম হন ৬ পুলিশকর্মী। তার ২৪ ঘণ্টার মধ্যেই বুলডোজ়ার চালাল রাজস্থান সরকার। শুক্রবার সকালে রাজস্থানের জয়পুরে চোমুতে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো ২০টি ‘অবৈধ’ কসাইখানা।
- ED-এর পরে এ বার পুলিশের উপরে হামলার অভিযোগ। আক্রান্ত ন্যাজাট থানার পুলিশ। অভিযুক্ত গ্রেপ্তার করতে গেলে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনায় গুরুতর জখম ৩ পুলিশকর্মী।
- বেআইনি ভাবে সরকারি জমি হস্তান্তরের অভিযোগে এগরা পুরসভার চেয়ারম্যান স্বপন নায়েককে গ্রেপ্তার করল পুলিশ। কলকাতা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে।
- কুয়াশায় ঢেকে রয়েছে রয়েছে বাংলা। তবে আকাশ পরিস্কার থাকবে। ঠান্ডায় জুবুথুবু অবস্থা আর নেই। শনিবার তাপমাত্রা একটু চড়ল। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।
- ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল একটি পেন কারখানা। ঘটনাকে ঘিরে শনিবার ভোররাতে চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানার দিঘিরপাড় বাজার এলাকায়।

Be the first to comment