রোজদিন ডেস্ক : নির্বাচন কমিশনের এই ভুলভাল এসআইআর অবিলম্বে বন্ধ হোক। বন্ধ হোক মানুষের হেনস্তা। মঙ্গলবার গঙ্গাসাগর থেকে ফেরার পথে এই ইস্যুতে কমিশনকে আরও একবার নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন তিনি বলেন, এসআইআরের নামে ভুলভাল কাজ করছে কমিশন। বিজেপির আইটি সেলকে দিয়ে অ্যাপ বানিয়েছে। যা সম্পূর্ণ অবৈধ, অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক বলেও তোপ দাগেন তিনি। আজ মঙ্গলবার গঙ্গাসাগর থেকে কলকাতায় ফেরার পথে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআরে মানুষের হয়রানি নিয়ে সরব মুখ্যমন্ত্রী বলেন, ভুলভাল করছে কমিশন। জীবিতদের মৃত দেখাচ্ছে। বয়োজ্যেষ্ঠদের নাকে নল পরিয়ে শুনানি কেন্দ্রে নিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, বিজেপির আইটি সেলকে দিয়ে নির্বাচন কমিশন অ্যাপ তৈরি করেছে বলেও অভিযোগ করেন তৃণমূলনেত্রী। বলেন, যে অ্যাপ বানানো হয়েছে বিজেপির আইটি সেলকে দিয়ে, তা অবৈধ, অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক। এভাবে চলতে পারে না। সাগরমেলার প্রস্তুতি ও পূণ্যস্নানের প্রস্তুতি নিয়ে এদিন মুখ্যমন্ত্রী জানান মেলার জন্য পর্যাপ্ত বেডের ব্যবস্থা, হাসপাতালের ব্যবস্থা, চিকিৎসকের ব্যবস্থা, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। পর্যাপ্ত যানবাহনের ব্যবস্থা থাকছে বলেও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment