রোজদিন ডেস্ক : ময়মনসিংহের তরুণ দীপু দাসকে নৃশংস ভাবে হত্যার পর তাঁর দেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ। উল্লেখ্য, নিরীহ দীপু দাসের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তাঁকে নৃশংসভাবে পিটিয়ে মেরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এই ঘটনায় এপার বাংলা সহ সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। যদিও এরপরও বাংলাদেশে মৃত্যু মিছিল অব্যাহত।
সূত্রের খবর, দীপু দাসকে পুড়িয়ে দেওয়ার ঘটনায় মূল অভিযুক্ত ইয়াছিন আরাফাত (২৫) কে গতকাল বিকেলে ঢাকার ডেমরা থানার সারুলিয়া থেকে পুলিশ গ্রেফতার করে। সে মাদ্রাসায় শিক্ষকতা করতো। এই ঘটনায় এখন অবধি ২২ জন গ্রেফতার হয়েছে। গত ১৮ ডিসেম্বর এই ভয়ংকর হত্যার পর গা ঢাকা দিয়েছিল ইয়াছিন। কারখানার ফটকে লোকজন জড়ো করে সেই মূলত এই নৃশংস হত্যাকান্ড ও দেহ পুড়িয়ে দেওয়ার নেতৃত্ব দেয়। ধৃত ২২ জনের মধ্যে ১৮ জন এখন কারাবন্দি বলে পুলিশ জানিয়েছে।

Be the first to comment