রোজদিন ডেস্ক : প্রয়াত রাজ্যের বামপন্থী রাজনীতির একদা অন্যতম মুখ সমীর পুততুণ্ড। রবিবার রাত সওয়া এগারোটা নাগাদ শহরের এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩ বছর। রেখে গেলেন স্ত্রী অনুরাধা দেব-কে। এক সময়ের সিপিআইএমের দাপুটে নেতা সমীর পুততুণ্ড পরবর্তীকালে দলীয় নেতৃত্বের সঙ্গে মতানৈক্যের কারণে দল ছাড়েন। তারপর আর এক বামপন্থী সিপিআইএম ত্যাগী নেতা সইফুদ্দিন চৌধুরী-সহ আরও কয়েকজনকে নিয়ে গড়ে তোলেন পিডিএস। কিন্তু রাজ্য রাজনীতিতে কোনও দিনই সেভাবে কলকে পায়নি পিডিএস। পরবর্তীকালে তৃণমূলের সঙ্গে পিডিএসের সখ্যতা তৈরি হয়। তৃণমূল প্রভাবিত কৃষিজমি রক্ষা কমিটি, দেশ বাঁচাও গণমঞ্চের মতো সংগঠনের সঙ্গে শেষদিন পর্যন্ত যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment